1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর

খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচারের দাবী

  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ১০.০৪ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১২ সেপ্টেম্ব ২০২৩ বিকাল ৪ টায় পটুয়াখালী জেলার  দশমিনা উপজেলায়  উত্তর চর শাহজালাল ভূমিহীন পরিবারের আয়োজনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার সহযোগিতায় দশমিনা উপজেলায় ৭ নং চর বোরহান ইউনিয়নের ৯ নং ওয়ার্ড  উত্তর চরশাহজালাল মৌজার কয়েক শত  ভূমিহীন নারী-পুরুষ খাস জমি বন্দোবস্তের দাবীতে, ভুয়া বন্দোবস্ত বাতিল ও খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচারের  দাবীতে উত্তর চর শাহজালাল বাজারে  ভূমিহীন পরিবারের  সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাবেশে উত্তর চর শাহজালাল ভূমিহীন নেতা আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে ভূমিহীন নেতা মকবুল হোসেন এর  পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  জায়েদ ইকবাল খান,সহ সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার,  আরো বক্তব্য রাখেন উত্তর চর শাহজালাল ভূমিহীন নেতা আঃবারেক সর্দার,আঃ খালেক সর্দার,মোখলেস উদ্দিন, খোকন মুন্সী, আঃরশিদ তালুকদার,ছোহরাব হোসেন হাওলাদার,ভূমিহীন নেত্রী মনুজা বেগম,বিউটি বেগম, কুলসুম বেগম প্রমূখ। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ হতে বক্তারা অবিলম্বে উত্তর চরশাহজালালে প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় সৃজিত ভুয়া বন্দোবস্ত বাতিল ও চরে অবস্থানরত- বসবাসরত প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত প্রদান ও খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচারের  দাবী জানান। বক্তব্যে তাঁরা আশা ব্যক্ত করেন; ভুয়া বন্দোবস্তের কারনে যে সংকট তৈরী হয়েছে তা সমাধানপূর্বক জেলা প্রশাসক দ্রুত পদক্ষেপ গ্রহণ করে   চরশাহজালালে শান্তি ও শৃংখলা বজায় রাখায় সদয় ভূমিকা রাখবেন।বাংলাদেশ কৃষক ফেডারেশন সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান  তাঁর বক্তব্যে বলেন, দেশে ৫০ লক্ষ একরের অধিক খাসজমি রয়েছে।

এ খাসজমিতে ভূমিহীনদের অধিকার সুরক্ষায় সমগ্র দেশে কৃষি খাসজমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, ভূমি মানুষের জীবন-জীবিকার উৎস। মানুষের খাদ্য সার্বভৌমত্বের নিশ্চয়তা দেয়। সুতরাং ভূমি নিয়ে কোন ধরনের দুর্নীতি ও কারসাজি বরদাস্ত করা হবে না। সারা দেশে শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সকল ধরনের ভূমি সংক্রান্ত অনিয়ম রুখে দাঁড়াতে হবে। তিনি দেশীব্যাপী খাদ্য সার্বভৌমত্বের দাবীতে জোরদার ভূমি আন্দোলন গড়ে তোলার আহবানও জানান।

সমাবেশে উল্লেখিত দাবীঃ

১) উত্তর চর শাহজালালে খাসজমি ভূয়া বন্দোবস্ত বাতিল করতে হবে।
২) ৩১ বছর (যাবৎ)  চরে বসবাসরত ভূমিহীন পরিবারের মাঝে খাসজমি বন্দোবস্ত দিতে হবে।
৩) উত্তর চর শাহজালাল খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে ভূয়া বন্দোবস্তকারীদের বিচার করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com