1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Title :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৪ পিএম
  • ২০৮ Time View

বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে যোগ দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি।

এ সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিতে থাকেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। বলা হয়েছিল, বিকেল ৪টায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। তবে নির্ধারিত সময়ের কিছু আগেই সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ছাত্রসমাজের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা।

এরই মধ্যে সমাবেশে যোগ দিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

এদিকে দুপুর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

এর আগে সমাবেশে অংশ নিতে ছাত্রলীগের ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার-ব্যানার আর রং-বেরঙের টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জানান দেন সাংগঠনিক দক্ষতা আর নিজেদের সক্ষমতার।

ভাদ্রের ভরদুপুরে ভ্যাপসা গরম আর বৃষ্টি উপেক্ষা করে গ্রাম থেকে নগর, কেন্দ্র থেকে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি তৃণমূলে সরকারের উন্নয়নের কথা পৌঁছে দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজীয় করতে কাজ করবে ছাত্রসমাজ।

নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের পাশে থেকে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় জানান সমাবেশে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা।

জাতীয় নির্বাচন কেন্দ্র করে যেকোনো সহিংসতা মোকাবিলায় সরকারের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা আসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com