1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মাধবপুরে র‌্যাব’র হাতে ২৯৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ৩৩৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থেকে ২৯৯ বোতল ফেনসিডিলসহ রাজু মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩১ আগস্ট) রাতে র‌্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরষপুর রেল স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে, এবং আটক যুবক মাধবপুর উপজেলার শিবরামপুর এলাকার মো. চাঁন বাদশা মিয়ার ছেলে।

র‍্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com