1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য: গনি মিয়া বাবুল

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার সুনিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকরা দেশের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে মন্তব্য করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতা আবশ্যক।

তিনি আরো বলেন, সাংবাদিকরা মানবতার কল্যাণে কাজ করছে। শক্তিশালী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ২৩-২৫ কার্যমেয়াদের জন্যে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে ২৬ আগস্ট সকালে গাজীপুর শহরের থানা রোডস্থ ক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ মোস্তাকিম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের উপদেষ্টা এডভোকেট মো. লাবিব উদ্দিন আহমেদ, এডভোকেট মোঃ ফয়েজুর রহমান তানজিল ও কবি আবু নাসির খান তপন।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

আলোচনা শেষে সকলের সুস্থতা-দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালন করেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com