1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বন্ধ হচ্ছে ‘মেসেঞ্জার লাইট’ অ্যাপ

  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ৩.৪৯ পিএম
  • ২৬৯ Time View

ইন্টারনেটের কম গতি বা দুর্বল মোবাইল নেটওয়ার্কের বড় সমাধান ছিলো ‘মেসেঞ্জার লাইট’ অ্যাপ। মেসেঞ্জার লাইটে মূল মেসেঞ্জার অ্যাপের সব সুবিধা পাওয়া না গেলেও ধীরগতির ইন্টারনেটে ছিলো বেশ কার্যকরী মাধ্যম। তবে আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি। ফলে ইন্টারনেটের গতি কম থাকলে আর ব্যবহার করা যাবে না মেসেঞ্জার।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে মেসেঞ্জার লাইট অ্যাপ। বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহারকারীদের তথ্যগুলো মেসেঞ্জার বা ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা হচ্ছে। গুগল প্লে স্টোর থেকেও মেসেঞ্জার লাইট অ্যাপ মুছে ফেলা হয়েছে।

বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করলেই একটি বার্তা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। বার্তায় বন্ধের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি মেসেঞ্জারের মূল অ্যাপ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ উন্মুক্ত করা হয়। এরপর আইওএস সংস্করণ আনা হলেও সেটি ২০২০ সালে বন্ধ করে দেয় ফেসবুক। এবার অ্যান্ড্রয়েড সংস্করণ বন্ধ করার মাধ্যমে মেসেঞ্জার লাইট অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।

-টেক ক্র্যান্চ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com