1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

জাফর আলীর বাসায় সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মাননববন্ধন

  • আপডেট : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১০.০৯ পিএম
  • ২৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ২৫ আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ১১টায় দিনাজপুর সদর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ রমজান আলী ও নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল দিনাজপুর জেলার সভাপতি মোঃ জাফর আলীর বাসায় সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় মাননববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও সমাবেশে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় টিমুনি খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সভাপতি মোঃ জাফর আলী, রংপুর জেলার মোঃ আনিছুর রহমান, কুষ্টিয়া জেলার মোঃ মুন্নাফ হোসেন, সিরাজগঞ্জ জেলার মোঃ আব্দুল আলীম, নেত্রকোনা জেলার মোঃ সাদ্দাম হোসেন সাদমান প্রমূখ।

গত ২২ আগস্ট ২০২৩ সকাল ৭টায় দিনাজপুর সদর রামসাগর এলাকায় দিনাজপুর সদর আওয়ামী লীগ এর সহ- সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলে মোঃ রুস্তম আলীর উপর হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বর্তমানে মোঃ রুস্তম আলী এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন। সন্ত্রাসীরা বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বাসায় প্রবেশ করে এবং বাসার ভিতরে জিনিসপত্র লুট করে এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনার জেরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। সন্ত্রাসীরা প্রথমে একত্রিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাসার বাহিরের দরজায় সজোরে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরে যেতে বলে। তারপরে সন্ত্রাসীরা বাসার সিসিক্যামেরা ভেঙে ভিতরে প্রবেশ করে। অনেক্ষন তান্ডব চালানোর পরে সন্ত্রাসীরা একে একে চলে যায়। জরুরী সেবা ৯৯৯ হেল্পলাইন নম্বরে ফোন করা হলে ৮.৩০ মিনিটে পুলিশের গাড়ি এসে ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সাধারণ জনগণ দুঃখ প্রকাশ করে এবং মূল মদতদাতাদের গ্রেফতারের দাবী জানায়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে মোঃ জাফর আলীর ভাই মোঃ রুস্তম আলী দিনাজপুর আব্দুর রহিম মেডিকেলে ভর্তি আছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে, যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি-এর কাছে সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com