ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। গতকালের মতো আজকেও লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ১ লাখ ৬১ হাজার ২৬৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৬ কোটি ৩২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, লাফার্জহোলসিম এবং রংপুর ডেইরি।