1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
কালিয়ায় দুই ক্লিনিকে অভিযান, চিকিৎসক-নার্স ছাড়াই সেবা; জরিমানা ১ লাখ সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি

সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টারের ইন্তেকাল

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০.৪৩ পিএম
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সিলেট জেলার অন্যতম নেতা, কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মনির উদ্দিন মাস্টার (৭৫) গতরাত সাড়ে ৩টায় সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ সকাল ৯টায় সিলেট শহরে মেজর টিলাস্থ বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সিলেট জেএসডি নেতা চৌধুরী দেলোয়ার হোসেন জীলান,আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। বাদজোহর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জেএসডি সভাপতি আ স ম আবদূর রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক শোক বার্তায় মনির উদ্দিন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, তিনি ছিলেন একজন আদর্শিক রাজনীতিবিদ,দলের নিবেদিত প্রান ত্যাগী নেতা।

নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com