1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

কাল ডিইউজে’র সাবেক সভাপতি আবদুস শহিদের তৃতীয় মৃত্যুবর্ষিকী

  • আপডেট : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১০.২৮ পিএম
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাবেক সভাপতি ও এনটিভির সাবেক যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদের তৃতীয় মৃত্যুবর্ষিকী আগামীকাল ২৩ আগস্ট বুধবার। করোনাভাইরাসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ২০২০ সালের এই দিনে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যেষ্ঠ এই সাংবাদিক।

ওই বছরের ২৫ জুলাই আবদুস শহিদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দুই দিন পর ২৭ জুলাই তাঁকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাঁকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৩ আগস্ট তাঁর মৃত্যু হয়।

১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে আবদুস শহিদের জন্ম। সচিত্র স্বদেশ পত্রিকার মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। সৃজনশীল এই সাংবাদিক তাঁর দীর্ঘ কর্মজীবনে দৈনিক দিনকাল, ইসলামিক টিভি, এনটিভিসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকদের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে নেতৃত্ব দেন আবদুস শহিদ। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন তিনি।

সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন আবদুস শহিদ। সাংবাদিকদের অধিকার আদায়ে রাজপথেও সোচ্চার ছিলেন তিনি।

এ ছাড়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গ্রামের বাড়িতে মসজিদ প্রতিষ্ঠাসহ আবদুস শহিদ তাঁর মা-বাবার নামে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন।

স্মরণ সভা-
মরহুম আবদুস শহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৩ আগস্ট বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় সহকর্মীসহ সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

স্মরণ সভায় ডিইউজে’র সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com