1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১৫ আগস্ট ও ২১ আগস্টের পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে

  • আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.২৮ পিএম
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিবারবর্গ।

সোমবার সকালে (২১ আগস্ট ২০২৩) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও সি ব্লকের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের ডিনবন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ।

মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়।

গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতা।এই নারকীয় হামলায়  আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।  ইতিহাসের জঘন্যতম গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে শ্রদ্ধাবনতচিত্তে হামলায় নিহতদের স্মরণ করছি। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। মাননীয় উপাচার্য বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট যারা ষড়যন্ত্র করেছে, যারা নেপথ্যে রয়েছে সেই ঘৃণ্য পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। এ জন্য প্রয়োজনে কমিশন করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ইনডেমিনিটি অধ্যাদেশ দিয়ে বিচার পথ রুদ্ধ করেছিল, খুনিদের পুরস্কৃত করেছিল তাদেরও বিচার হতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করাসহ দন্ডপ্রাপ্ত সকল আসামির সাজা কার্যকর করতে হবে। আগামীতে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে অর্থাৎ আওয়ামী লীগ বিজয়ী করতে চিকিৎসক সমাজসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, সহকারী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্ত, ডা. তানভীর আহমেদ, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com