বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জয় ও পলক ‘জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী’ শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির সুযোগ নেই: এহসানুল হক মিলন বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থান আইনমন্ত্রীর আগের চেয়ে আইনশৃঙ্খলা উন্নত, ব্যাংক খাত নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল ময়মনসিংহ-এর ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জুলাই জাতীয় সনদ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট কমিউনিটি ব্যাংক ও ‘আমরা নারী’র ক্যান্সার সচেতনতা সেমিনার রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩২৩ Time View

স্টাফ রিপোটারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা-ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে নাঈম আহমেদ (১৯) নামে পলিটেকনিক কলেজের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪ যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের কুঠিপাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত নাঈম আহমেদ তাড়াশ পৌর সদরের ভাদাশ মধ্যেপাড়া গ্রামের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যালের ছাত্র। 

স্থানীয়রা জানান, শনিবার অধ্যাপক মাজহারুল ইসলাম ও তার ছেলে নাঈম আহমেদ সিএনজিচালিত অটোরিকশায় তাড়াশ থেকে হাটিকুমরুল গোলচত্বের যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়, আরও চারজন আহত হয়। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সকালে কুঠিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সাথে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কলেজছাত্র নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা চারযাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS