1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৫৮১ কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১০.৪০ এএম
  • ২৪৫ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ আরও তলানিতে নেমেছে। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ছিল ৩০০ কোটির নিচে। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ১০.০৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫৮ লাখ টাকার। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৪১৪ কোটি ২৮ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৫৮ হাজার টাকার বা  ২৯.০৭ শতাংশ গড় লেনদেন কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫৮১ কোটি ৮ লাখ টাকার বা ২৮.০৫ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ৪২ দশমিক ৪২ পয়েন্ট বা  দশমিক ৬৭ শতাংশ কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১ দশমিক ২৭ পয়েন্ট কমে ২১২১.৬৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইর শরীয়াহ সূচক কমেছে ৯.৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৩৫টির। আর ২২৯টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com