1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু

  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৪১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ ও পাচারকৃত অর্থ ফেরত আনতে উদ্যোগ গ্রহণের দাবিতে আজ ১৬ আগস্ট ২০২৩ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে গভর্নর কে স্মারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী।

কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, দীর্ঘ ৮ মাস সারাদেশ প্রদক্ষিণ করে দুর্নীতির বিরুদ্ধে ৬৪ জেলা প্রশাসক ও ৪৯৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। ২০২০ সালে ৬৪ জেলা প্রদক্ষিণ করে দুর্নীতিবাজদের উদ্দেশ্যে প্রতীকী লালকার্ড প্রদর্শন করেছি। কিন্ত কোন ভাবেই দুর্নীতি কমছে না। প্রতিদিন পত্রপত্রিকায় দেখি দুর্নীতিবাজরা বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে ফেলছে। দুর্নীতিবাজরা এখন দেশে টাকা বিনিয়োগ করে না, মিল—কারখানা গড়ে তোলে না, তারা বিদেশে টাকা পাচার করে। ফলে দেশে লক্ষ লক্ষ যুবক বেকার হয়ে যাচ্ছে। দেশের টাকা বিদেশে পাচারের কারনে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে।

তিনি বলেন, অর্থ পাচারকারী দুর্নীতিবাজরা দেশ ও জাতির শত্রু। জনগণ এই জাতীয় শত্রুদের নাম জানতে চায়। পাচারকারীদের তালিকা প্রকাশ করা এবং পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে  বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে স্মারকলিপি দিয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে জাতীয় স্বার্থে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ ও পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি। এই ধরনের রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। পাচারকারীদের তালিকা প্রকাশ করলে জনগণ এই জাতীয় শত্রুদের সামাজিক ভাবে ও নির্বাচনে বয়কট করবে।

এসময় হানিফ বাংলাদেশীর সাথে সোহরাব হোসেন বেলাল, আবু নাসিম নিরব সহ নানা শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com