1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

পুঁজিবাজারে উপস্থিতি বাড়াবে ডাচবাংলা ব্যাংক

  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১০.১৯ এএম
  • ২৬৭ Time View

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে তার উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুসারে ব্যাংকটি দুটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) প্রতিষ্ঠা করবে। এর একটি হবে মার্চেন্ট ব্যাংক, অন্যটি ব্রোকারহাউজ।

বর্তমানে পুঁজিবাজারে ব্যাংকটির বিনিয়োগ থাকলেও এই বাজারে সরাসরি সেবা দেওয়ার মত কোনো মধ্যবর্তী প্রতিষ্ঠান (Capital Market Intermediaries) নেই। ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পেলে বাজারে ব্যাংকটির প্রত্যক্ষ কার্যক্রম বাড়বে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এছাড়া ব্যাংকটি একটি ডিজিটাল ব্যাংকের জন্যও বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ডাচ-বাংলা ব্যাংকের ২৭০তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

সূত্র অনুসারে, পুঁজিবাজারে ব্রোকারেজ সেবার দেওয়ার লক্ষ্যে ডাচ-বাংলা ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এর নাম হবে- ডাচ-বাংলা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এটি হবে ব্যাংকটির শতভাগ মালিকানাধীন। এর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

ডাচ-বাংলা ব্যাংক একটি মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করবে, যার নাম হবে ‘ডাচ-বাংলা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড’। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা।

অন্যদিকে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক ‘ডিজি১০ ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য যে কনসোর্টিয়াম গঠন করছে, ডাচ-বাংলা ব্যাংক তাতে যোগ দেবে। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ যোগান দেবে ডাচ-বাংলা ব্যাংক, যার পরিমাণ হবে ১২ কোটি ৫০ লাখ টাকা।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com