1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

মীর আখতারের বন্ড অনুমোদন

  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৯.১২ পিএম
  • ৫৪৫ Time View

বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৪৯ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করবে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড । পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ সোমবার (১৪ মার্চ) অনুষ্ঠিত বিএসইসি ৮১৪তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রতিষ্ঠানটির চার বছরে মেয়াদি ২৪৯ কোটি ৯০ লাখ টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড জিরো কুপন বন্ডের অনুমোদন করা হয়েছে।

এ বন্ডের ইস্যু মূল্য ২০৭ কোটি ১৮ লাখ টাকা। যার ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির মার্কেট মূল্য বিবেচনায় ৭-৯ শতাংশ ডিসকাউন্টে ইস্যু করা হবে। বন্ডটি ১৮ মাস হতে শুরু হয়ে ৬ মাস অন্তর মোট ৪৮ মাসের মধ্যে ৬টি মেয়াদে সম্পূর্ণ অর্থ অভিহিত মূল্যে পরিশোধ করা হবে।

এ বন্ড ছেড়ে উত্তোলন করা অর্থ দিয়ে মীর আখতার ঋণ পুনঃঅর্থায়ন ও  চলতি মূলধন বাড়ানোর কাজে ব্যবহার করবে। আলোচিত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড । আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডের তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com