ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৩ আগস্ট) ডিএসই ফু-ওয়াং ফুডের ৮৮ লাখ ৪৭ হাজার ৮১৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৩ কোটি ৬৭ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাক সোনালী পেপার আজ ১৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডে ১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লাফার্জ হোলসিম, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল এবং লিগ্যাসি ফুটওয়্যার।