1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

এনসিসি ব্যাংকের ১০% লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ৩০৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি ব্যাংক) এর বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ঘোষিত ১০% (৫% নগদ+৫% স্টক) লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩৮ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান মিসেস সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোঃ মঈনউদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং কোম্পানী সচিব মোঃ মনিরুল আলমসহ ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় ২০২২ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃ নিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার সভাপতির ভাষণে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, এনসিসি ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে যার ফলে আমাদের ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিং এ উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার এবং গ্রাহক সেবার মান বৃদ্ধির মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com