সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য ঘোষণাকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সময়ে ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের সাড়ে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিলো প্রতিষ্ঠানটি।