1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৪.২৮ পিএম
  • ২৪০ Time View

দেশের মানুষের ভাগ্য গড়তে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটাই লক্ষ্য, একজন মানুষও ভূমিহীন ও অবহেলিত থাকবে না।

বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২২ হাজার ১০১ পরিবারকে ঘর বুঝিয়ে দেয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিটি শ্রেণির মানুষের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেয়া হচ্ছে, যাতে একজন মানুষও অযত্নে, অবহেলায় না থাকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, এ যুদ্ধের প্রভাবে সৃষ্ট ধাক্কা সামলাতে সীমিত আয়ের মানুষের সুবিধার জন্য এক কোটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কোনো মানুষ যাতে দ্রব্যমূল্যের জন্য কষ্ট না পায়।

তিনি বলেন, ‘আমার ওপর আস্থা বিশ্বাস রাখুন। টানা ক্ষমতায় আছি বলে সব ক্ষেত্রেই উন্নতি করতে পেরেছি।’

এ অনুষ্ঠানে দেশের আরও ১২ জেলা এবং ১২৩ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২১ জেলা ও ৩৩৪ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।

এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ২২ হাজার ১০১ পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হাসি ফুটেছে কমপক্ষে ১ লাখ ১৫ হাজার মানুষের মুখে।

আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন।

বিশ্বের বৃহত্তম সরকারি এ পুনর্বাসন কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঠিকানা পেয়েছেন ২৮ লাখের বেশি মানুষ।

দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com