দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। এদিন কোম্পানিটির ২৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পাশাপাশি শেয়ার হাতবদল করেছে ১১ লাখ ৫১ হাজার ৯২৫টি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ৭৫ লাখ ৭৬ হাজার ৮৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৮১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। আজ কোম্পানিটির ২ লাখ ৭৬ হাজার ৩৭৮টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৭ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফু-ওয়াং ফুডস ১৬ কোটি ৪০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিস ১০ কোটি ৩ লাখ, রংপুর ডেইরী ৯ কোটি ৪৮ লাখ, জে এম আই হসপিটাল ৮ কোটি ৫৪ লাখ, দেশবন্ধু পলিমার ৮ কোটি ৩৮ লাখ, লাফার্জহোলসিম ৭ কোটি ৮৫ লাখ এবং রূপালি লাইফ ৭ কোটি ৪৯ লাখ টাকা।