ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পাশাপাশি শেয়ার হাতবদল করেছে ৪১ লাখ ৮৪ হাজার ১১৩টি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জে এম আই হসপিটাল। আজ কোম্পানিটির ১৭ লাখ ২৯ হাজার ২৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪ কোটি ০২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির ১০ লাখ ০৫ হাজার ২৩৯টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৩ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- খান ব্রাদার্স ১২ কোটি ২৬ লাখ ,আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড ১২ কোটি ১৮ লাখ, মেট্রো স্পিনিং ১১ কোটি ১৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট ১০ কোটি ২ লাখ, এমারেল্ড অয়েল ৯ কোটি ৮৩ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯ কোটি ৬৪ লাখ এবং জেমিনী সী ফুড ৮ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন করেছে।