1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

টানা বৃষ্টিতে ডুবছে চট্টগ্রাম নগরী

  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১০.৫৩ এএম
  • ২৬৪ Time View

স্টাফ রিপোটারঃ টানা বৃষ্টির ফলে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শনিবার (৫ আগস্ট) রাত থেকে রোববার সকাল পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে যাচ্ছে চট্টগ্রাম শহর। পানি জমেছে ফ্লাইওভারেও।

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বহদ্দার হাট, চক বাজার, মুরাদপুর, দুই নম্বর গেইট, বাকলিয়া, প্রবর্তক মোড়, জিইসি, ওয়াসা, আগ্রাবাদসহ নগরীর প্রায় সব এলাকাতেই কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। সকালে বাসা থেকে বের হয়ে অফিসগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। 

নগরীর মুরাদপুর এলাকা থেকে আমিরুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তা বলেন, সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে মুরাদপুর এলাকায় আধা ঘণ্টা ধরে আটকে রয়েছি। এখানে প্রধান সড়কে কোমর সমান পানি। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। পানি ডিঙিয়ে অফিস যাওয়ার কোনো রাস্তা মিলছে না। 

নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা আজমত উল্লাহ জানান, টানা বৃষ্টিতে পুরো এলাকা ডুবে রয়েছে।  

এদিকে, টানা বৃষ্টির ফলে ভয়াবহ পাহাড় ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ সরিয়ে নিতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ও এনডিসি জানান, গত দুই দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে। মানুষের জানমাল রক্ষার্থে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মহানগরে ৬টি সার্কেলের মাধ্যমে ভাগ করে পাহাড় রক্ষায় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। প্রতিদিন মাইকিং থেকে শুরু করে মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে নির্দেশনা দেওয়া হচ্ছে। 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় ধসে যাতে মানুষের আর প্রাণ না দিতে হয় সেজন্যে কাজ করা হচ্ছে। মাইকিং থেকে শুরু করে সকলকে সচেতন করার লক্ষ‌্যে প্রতিদিন জেলা প্রশাসনের টিম কাজ করছে। শনিবার রাতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ২৫০ পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। চট্টগ্রামের সকল পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com