1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

একটি খাবার বেশি খেলেই বশে থাকবে ডায়াবেটিস

  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২.০৯ এএম
  • ৩৪৩ Time View

সম্প্রতি ব্রিটিশ একটি গবেষণা জানিয়েছে, ডায়েটে একটি মাত্র খাবার বেশি পরিমাণে রেখে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস।

যেসব ডায়াবেটিস রোগীদের শরীরে সুগারের পরিমাণ বেশি তারা খাবারে বাড়িয়ে দিন পেঁয়াজের ব্যবহার। এতেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস।

ব্রিটিশ ওয়েবসাইট এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে অনুষ্ঠিত এন্ডোক্রাইন সোসাইটির বার্ষিক সভায় ব্রিটিশ গবেষকরা একটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। ওই গবেষণায় গবেষকরা জানিয়েছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁয়াজ দারুণ কার্যকরী।

গবেষকরা বলছেন, পেঁয়াজের রস রক্তে শর্করার মাত্রা ৫০ শতাংশ কমাতে পারে। এমন সিদ্ধান্তে আসতে তারা ইঁদুরের ওপর এক গবেষণা চালায়।

গবেষণায় ডায়াবেটিক ইঁদুরকে প্রতিদিন ২০০, ৪০০ এবং ৬০০ মিলিগ্রাম পেঁয়াজের রস খাওয়ানো হতো। মাসখানেক এ পদ্ধতি চালানোর পর ইঁদুরের রক্তে শর্করার পরিমাণ ৩৫ থেকে ৫০ শতাংশ কমে যায়। শুধু তা-ই নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ইঁদুরের ওজনও ঠিক থাকতে দেখা গেছে গবেষণায়।

তাই আজ থেকেই ডায়াবেটিস রোগীরা ডায়েটে পেঁয়াজের রসকে প্রাধান্য দিন। রান্নায় বাড়িয়ে দিন পেঁয়াজের ব্যবহার। প্রাকৃতিক উপায়ে এভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম আর চেকআপের দিকেও গুরুত্ব দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com