1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

আইসিবি এএমসিএলের ৮ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৯.৩৮ পিএম
  • ৭৮৭ Time View

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) পরিচালিত ৮টি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ হিসাববছরের (২০২২-২৩) জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচিত ফান্ডগুলো হচ্ছে-আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড,  আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড।

বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

ফান্ডগুলোর মধ্যে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৬ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৪ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ২.৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৯ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com