1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Title :
খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা

হজের নিবন্ধন শুরু সেপ্টেম্বরে

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১০.১৪ পিএম
  • ২৪৪ Time View

আগামী বছর বাংলাদেশিদের জন্য হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ অপরিবর্তিত রেখেছে সৌদি সরকার। হজযাত্রী নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে আগামী বছরের হজ বিষয়ে প্রাক-প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দাদের সভাপতিত্বে সভায় হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর-হজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীবারের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হবে এ বছরের ১৬ সেপ্টেম্বর থেকে। আর আগামী বছরের ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফায় বাড়ি ভাড়া ও সেবা মূল্য ঠিক করার পর আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

বৈঠকে জানানো হয়, আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে।

বৈঠকে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় সন্তোষ প্রকাশ করেন ধর্ম সচিব। তিনি জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।

প্রসঙ্গত, এ বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছিল সৌদি সরকার। হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ বার সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত কোটা পূরণ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। প্রায় ৫ হাজারের মতো কোটা সৌদি সরকারকে ফেরত দিতে হয়।

এদিকে বুধবার পর্যন্ত পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজী। হজ পালন করতে গিয়ে এবার বাংলাদেশের ১১৯ জন হাজী মারা গেছেন। সৌদি নিয়ম অনুযায়ী তাদের সৌদি আরবে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com