1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৪.২৫ পিএম
  • ৪৭৫ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২ আগস্ট) জেএমআই হসপিটালের ৩৫ লাখ ২১০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩০ কোটি ২৯ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের আজ ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এদিন ২০ কোটিট ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা।

এছাড়াও জেমিনি সী ফুডের ১৭ কোটি ৯০ লাখ, ডেল্টা লাইফের ১৫ কোটি ৮৯ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৭১ লাখ, মেট্রো স্পিনিংয়ের ১৫ কোটি ৩৪ লাখ এবং এমারেল্ড অয়েলের ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com