1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে শীর্ষে মেসি

  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১২.২৩ পিএম
  • ১৮৪১ Time View

আরব ক্লাব চ্যাম্পিয়নশিপে হেডে গোল করে রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুদিন আগে তিনি রেকর্ড গড়েছিলেন সর্বোচ্চ আয় করা অ্যাথলেট হিসেবেও। টানা দুই রেকর্ডের পরেও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে লিওনেল মেসির পেছনেই থাকছেন এ পর্তুগিজ তারকা।

মঙ্গলবার (১ আগস্ট) গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ টুইট করে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ডের মালিকের একটি তালিকা প্রকাশ করে। যেখানে তালিকার শীর্ষে দেখানো হয় মেসিকে। রোনালদো আছেন দুইয়ে। এছাড়া তিনে আছেন রবার্ট লেভানদোভস্কি, চারে কিলিয়ান এমবাপ্পে ও পাঁচে নেইমার জুনিয়র।

ইউরোপ ছেড়ে একজন পাড়ি দিয়েছেন সৌদি আরবে, অন্যজন যুক্তরাষ্ট্রে। তারপরও আলোচনাতেই থাকছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। গত বছর কাতারে ফিফা বিশ্বকাপ জিতে নিজের ফুটবল ক্যারিয়ারের ষোলোকলা পূর্ণ করেছেন মেসি। জীবনকে উপভোগ করতে এখন ইউরোপের জায়ান্ট ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।

এদিকে ইউরোপে আধিপত্য করা শেষে নতুন চ্যালেঞ্জ নিতে নিতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন রোনালদো। ফুটবলের প্রাণকেন্দ্র ইউরোপ ছেড়ে যাওয়ার পরও লাইমলাইট হারাননি তারা।

একদিন আগে আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে হেডে গোল করে রেকর্ড গড়েছেন রোনালদো।  কিংবদন্তি গার্ড মুলারকে ছাড়িয়ে এখন তিনি হেডে গোল করা সর্বোচ্চ ফুটবলার। অন্যদিকে হারতে হারতে মেজর সকার লিগে টেবিলের তলানিতে চলেও যাওয়া ইন্টার মায়ামিকে টানা দুই ম্যাচে জিতিয়েছেন মেসি।

সে সব খবরের মাঝে নতুন করে আলোচনা নিয়ে হাজির গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। যেখানে ৪১টা রেকর্ড নিয়ে সবার ওপরে মেসি। এক রেকর্ড কম নিয়ে দুইয়ে অবস্থান রোনালদোর। সেরা তিনে আছেন রবার্ট লেভানদোভস্কি, তার রেকর্ড সংখ্যা মাত্র ৯। চারে থাকা কিলিয়ান এমবাপ্পের ৫ ও পাঁচে নেইমার জুনিয়রের ৪।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com