1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

২ কোম্পানির বিনিয়োগকারীদের তথ্য হালনাগাদের আহ্বান

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৩.২৭ পিএম
  • ৩৭৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বিনিয়োগকারীদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এবং ব্যাংক এ্যাকাউন্টসহ বিও হিসাবের বিস্তারিত তথ্য হালনাগাদ করার অনুরোধ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ও রেকিট বেনকিজার লিমিটেড।

জানা গেছে, ঘোষিত লভ্যাংশের ওপর ৫ শতাংশ কর অব্যাহতির জন্য নিজ প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সাথে ১২ ডিজিটের টিআইএন নম্বর হালনাগাদ করার অনুরোধ করেছে কোম্পানি দুইটি। এছাড়া বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিকানা এবং বিও হিসাবের বিস্তারিত তথ্যও ১৫ মার্চের মধ্যে জমা দিতে বলেছে কোম্পানিটি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিনিয়োগকারী টিআইএন হালনাগাদ করতে ব্যর্থ হলে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন ৫৪(বি) অনুযায়ী, তাদের ডিভিডেন্ডের উপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কর কর্তন করা হবে। আর যাদের ১২ সংখ্যার টিআইএন আপডেট রয়েছে তাদের ১০ শতাংশ কর কর্তন করা হবে।

রেকর্ড ডেটের আগে অর্থাৎ আগামী ২২ মার্চের আগে আইপিডিসি ফিন্যান্সের বিনিয়োগকারীদের টিআইএন নম্বর ও বিও হিসাবের তথ্য হালনাগাদ করার অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।

অন্যদিকে রেকিট বেনকিজারের বিনিয়োগকারীদের আগামী ৩ এপ্রিলের আগে তথ্য হালনাগাদের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com