রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

ডিজিটাল নির্বাচনী প্রচারণা চালানোর কথা ভাবছে নির্বাচন কমিশন  

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৫ Time View

পরিবেশ দূষণ কমাতে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত কাগজের পোস্টার ব্যবহারে নিয়ন্ত্রণ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ডিজিটাল নির্বাচনী প্রচারণা চালানো যায় কি না- সেই বিষয়টি ভেবে দেখছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধিতে সংশোধন এনে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে চায় ইসি। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে। এতে দলগুলোর ইতিবাচক সাড়া না পেলেই বিষয়টি বাস্তবায়নের দিকে আগাবে কমিশন।

সূত্র জানায়, পরিবেশ দূষণরোধে ইতিমধ্যে লেমিনেটিং করা পোস্টার টানানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। দেশে প্রথমবারের মতো যত্রতত্র পোস্টারের টাঙানোর পরিবর্তে নির্দিষ্ট স্থানে পোস্টার সাঁটানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় ২০২০ সালে। সে সময় ঢাকা-১০ আসনের নির্বাচনে প্রার্থীদের সঙ্গে আলোচনা করে তখন এমন সিদ্ধান্ত বাস্তবায়নও করে ইসি।

এ বিষয়ে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, বিষয়টি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনাররা একটা সিদ্ধান্তে এসেছেন। যেহেতু অনেক রাজনৈতিক দল আছে, তাদের আগে মতামত নেওয়া প্রয়োজন। এটিই সিদ্ধান্ত হয়েছে, যে আগে তাদের মতামত আসুক। তারপর যদি আচরণবিধি কারেশনের প্রয়োজন হয়, সেটা করা হবে।

তিনি বলেন, এখন যেটা আছে যে একটা দড়ির মধ্যে অনেক পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়। এতে পরিবেশ দূষণ হয়। কমিশন মনে করে যে, এটি না করে যদি একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া যায়, যেখানে প্রার্থীরা পোস্টার লাগাবেন অথবা ডিজিটালি করা যায় কি না অথবা প্রতিটি পার্টির জন্য কী পরিমাণ তারা (দলগুলো) দেবে, তা নির্ধারণ করে দেওয়া যায় কি না। এখন এটি চাপিয়ে দিলে হবে না। যারা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, তাদের সঙ্গে আলোচনা করেই মূলত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS