1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টারে বিশ্ব কিডনি দিবস উদযাপন

  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২, ৮.২৫ পিএম
  • ৩৪৪ Time View

প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে বিশ্ব কিডনি দিবস পালন করেছে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (১০ মার্চ, ২০২২) দুপুরে প্রতিষ্ঠানটির সামনের সড়কে আয়োজন করা হয় একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা। পরে পান্থপথের সিটি টাওয়ারের চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের কনসালট্যান্ট ও ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের পরিচালক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) ও ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউসুফ হোসেন নূর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেডের উপ-ব্যবস্থাপক (পরিচালন) মো. পাপুল মিয়া এবং জেএমআই গ্রুপের উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মো. রাজীব হাসান জনি।

উল্লেখ্য, বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ এবং জাপানের বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান নিপ্রো কর্পোরেশনের যৌথ অংশীদারের একটি প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার লিমিটেড।

এই প্রতিষ্ঠানে কিডনি রোগীরা দিনরাত ২৪ ঘণ্টা ডায়ালাইসিস, আইসিইউ, রোগ নির্ণয়, অস্ত্রোপচার, জরুরি বিভাগসহ অন্যান্য আনুষঙ্গিক সেবা পেয়ে থাকেন। ২০১২ সাল থেকে নিপ্রো-জেএমআই ডায়ালাইসিস সেন্টার জাপানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com