1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত

এই সরকার দারিদ্রতা কমিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ১১.০৩ পিএম
  • ২৮০ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যবসা ও শিল্প জগত নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এই কাজের তুলনা কোনো তুলনা হয় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি’র আয়োজিত ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা ব্যাপক উপকৃত হচ্ছেন। গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিলো, তার চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। অর্থনৈতিক বিপ্লব সাধিত হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা ব্যাপক কাজ করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সুবিধা দিয়েছেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের যুবকদের কয়েকবছর পরে জাদুঘরে দারিদ্রতা দেখাতে হবে। এই সরকার দারিদ্রতা কমিয়েছে। পাশাপাশি পার ক্যাপিটাল বাড়িয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com