1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯.০৫ পিএম
  • ২২২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে পানিবন্দি ও দুর্ভোগে পড়া ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা বিতরণ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এই ত্রাণ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগকালীন এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ব্যাটালিয়ন সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তাদের পাশে দাঁড়াতেই বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com