1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ নির্বাচন কমিশনের

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৪.১৭ পিএম
  • ২৩৬ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য ইসলামাবাদের আইজি-কে নির্দেশ দিয়েছেন দেশটির নির্বাচন কমিশনের।

কমিশন জানিয়ে দিয়েছে, ইমরান যেন জামিন না পান, এমন ধারায় তাকে গ্রেপ্তার করতে হবে। আজ ইমরানকে তাদের সামনে হাজির করার নির্দেশও দেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে অবমাননার জন্যই এই নির্দেশ।

পাকিস্তান নির্বাচন কমিশনের চার সদস্যের বেঞ্চ জানিয়েছে, বলা সত্ত্বেও ইমরান কমিশনের সামনে আসেননি। তাই ইমরানকে গ্রেপ্তার করে তাদের সামনে হাজির করার নির্দেশ জারি করা হয়েছে।

কমিশনের অভিযোগ, ইমরান ও তার দলের দুই নেতা মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য ও ভয়ঙ্কর অভিযোগ করেছেন।

এদিকে সোমবারই সুপ্রিম কোর্টে ইমরান একটি মামলায় জামিন পেয়েছেন। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ইমরানের বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা হয়েছে।

ইমরানের দল পিটিআইয়ের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নোটিশ ইমরানের লাহোরের বাড়িতে তার এই আইনজীবী গ্রহণ করেন। সেখানে ২৫ তারিখ কমিশনের সামনে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইমরানও সেখানে উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশনের নির্দেশের পরই ইমরান ইউটিউবের মাধ্যমে তার সমর্থকদের বলেন, তিনি জেলে যাওয়ার জন্য তৈরি আছেন। পাকিস্তানের মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশনে ইমরানের ভাষণ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ইমরান বলেছেন, ‘মিডিয়া এখন সরকারের নিয়ন্ত্রণে। ওরা এখন সব চ্যানেলকে সরকারি চ্যানেলে পরিণত করেছে।’

ইমরান বলেছেন, তার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে, সব মিথ্যা ও ভুয়া। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ তাকে জেলে পাঠাতে বদ্ধপরিকর।

-ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com