1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :

ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের নিট মুনাফা ৭৭ লাখ টাকা

  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৮.০৪ পিএম
  • ২৫২ Time View

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সর্বশেষ বছরের (২০২২-২৩) জন্য এই ফান্ডের বিনিয়োগকারীদেরকে ৯.৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদান করা হবে।

সোমবার (২৪ জুলাই) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন, ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলোচিত লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ৩০ জুন, ২০২৩ তারিখে যে সকল বিনিয়োগকারীর উক্ত ফান্ডে বিনিয়োগ ছিল, তারা এই লভ্যাংশ পাবেন।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সময়ে ফান্ডটির নিট মুনাফা হয়েছে ৭৭ লাখ ৫৩ হাজার টাকা। এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে বাজারমূল্যে আলোচিত ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য ছিল ১১ টাকা ২৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com