1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

এনআরবিসি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৮.০০ পিএম
  • ২২৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনআরবিসি ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস হয়েছে ৫১ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪৫ পয়সা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের জুনে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ কোটি টাকা। গতবছরের জুনে যা ছিল ১ হাজার ২০০ কোটি টাকা। এককভাবে নিট সম্পদ মূল্য বেড়ে হয়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ১ হাজার ১৬৮ কোটি টাকা।

জানা গেছে, প্রথম ষান্মাসিকে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও অন্য সূচকে অগ্রগতি হয়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকটির আমানতের পরিমান ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ১৪ হাজার ৯১৭ কোটি টাকা। অন্যদিকে ঋণ বিতরণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা। সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৮তম সভায় চলতি বছরের প্রথম ষান্মাসিকের (জানুয়ারি-জুন) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ অলিউর রহমান, লকিয়ত উল্যাহ, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এসরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়াসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি ২০২৩ সালের জুন শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির অফ ব্যাল্যান্সশিটসহ মোট ব্যালান্সশিটের আকার দাঁড়িয়েছে ২৭ হাজার ৩২১ কোটি টাকা। গত বছরের জুনে যা ছিল ২৪ হাজার ৩৩০ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ট্রেজারারি বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭২ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ৩ হাজার ৫০২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে ৩৩ দশমিক ৪০ শতাংশ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। সারাদেশে ১ হাজার ৬১৬টি সেবাকেন্দ্রের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ২০২১ সালে পুঁজিবাজারে নিবন্ধিত ব্যাংকটি। গ্রামের মানুষের কর্মসংস্থানে উপশাখা ব্যাংকিং ও ক্ষুদ্রঋণের প্রচলন এবং ব্যাপক প্রসার ঘটিয়েছে এনআরবিসি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com