পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের সাউথইস্ট ব্যাংকের এক উদ্যোক্তা ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা মিসেস রেহানা কাশেমের কাছে কোম্পানিটির ৮৭ লাখ ৫৩ হাজার ৮৭৩টি শেয়ার রয়েছে। এখান থেকে এই উদ্যোক্তা ২০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা তার ঘোষণাকৃত ২০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।