1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

তিতাস গ্যাসের বিতরণ চার্জ ৬২% বেড়েছে

  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১০.৩৬ এএম
  • ২০৭ Time View

পুঁজিবাজারে এক সময় নগদ লভ্যাংশের আকর্ষণীয় ও নিরাপদ উৎস হিসেবে বিবেচিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ পেয়েছে। গত ২১ জুলাই এক নির্বাহী আদেশে সরকার কোম্পানিটির গ্যাস বিতরণের মাশুল (Wheeling Charge) বাড়িয়েছে।

ওই আদেশে তিতাসের গ্যাস বিতরণ চার্জ ১৩ পয়সা থেকে বাড়িয়ে ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃদ্ধির হার প্রায় ৬২ শতাংশ। নতুন হার চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে।

২০২২ সালে এনার্জি লেগুলেটরি কমিশন (বিইআরসি) তিতাস গ্যাসের বিতরণ চার্জ ২৫ পয়সা থেকে কমিয়ে ১৩ পয়সা বেঁধে দিয়েছিল। বিতরণ চার্জ কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়ে আনায় কোম্পানির মুনাফায় বড় ধরনের প্রভাব পড়ে। তাতে ২০২১-২২ হিসাববছরে কোম্পানিটির মুনাফা ২৮ কোটি ৪৩ লাখ টাকা কমে যায়। মুনাফা হ্রাসের হার ৮ দশমিক ২১ শতাংশ।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) তিতাসের শেয়ার প্রতি আয় বা ইপিএস কমে প্রায় অর্ধেকে নেমে আসে। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান দেয়।

২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া তিতাস গ্যাসের বিতরণ চার্জে প্রথম কোপ পড়ে ২০১৬ সালে। ওই বছর বিইআরসি কোম্পানিটির বিতরণ চার্জ ৫৫ পয়সা থেকে কমিয়ে ২৩ পয়সা নির্ধারণ করে। তাতে কোম্পানির মুনাফা ও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে বিদেশী বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিতে থাকলে বাজার চরম অস্থিতিশীল হয়ে উঠে। অনেক দেনদরবারের পর ২০১৮ সালে বিতরণ চার্জ ২ পয়সা বাড়িয়ে ২৫ পয়সা করা হয়। কিন্তু এর চার বছরের মাথায় আবার কোম্পানিটির গ্যাস বিতরণ চার্জে আবার কাঁচি চালায় বিইআরসি। ২০২২ সালের জুন মাসে এই চার্জ কমিয়ে ১৩ পয়সা নির্ধারণ করা হয়। তাতে এক সময়ের ব্লুচিপ কোম্পানিটির আর্থিক সংকটে পড়ে যায়। এবার বিতরণ চার্জ কিছুটা বাড়ানোয় কোম্পানিটি একটু শ্বাস নেওয়ার সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com