1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

আমরা পুঁজিবাজার নিয়ে আরও এগিয়ে যেতে চাই

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৬.২০ পিএম
  • ৪০০ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমরা পুঁজিবাজার নিয়ে আরও এগিয়ে যেতে চাই। আগে মার্কেটের আকার ছিলো ৩ লাখ কোটি টাকা, বর্তমানে তা হয়েছে প্রায় ৮ লাখ কোটির কাছাকাছি। আগে একশ-দুইশো কোটি টাকাও লেনদেন হতো না এখন লেনদেন হাজারের আশেপাশে থাকে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) আয়োজিত “সিএমএসএফের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

শিবলী রুবাইয়াত বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধের মতো একের পর এক ধাক্কা এসেছে আমাদের বাজারের জন্যে। আমরা সামলাতে পেরেছি। সামনে আমরা ফ্লোর প্রাইজও তুলে দিতে পারবো বলে আশা করছি।

সিএমএসএফের কার্যক্রম নিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগ করলে বিপদ থাকবে এই কথাটা সত্যি কিন্তু সিএমএসএফের ক্ষেত্রে এই রিস্ক যতোটা সম্ভব কম রাখা যায় আমরা সেই চেষ্টাই করছি। কারণ সিএমএসএফ অন্যের টাকা নিয়ে কাজ করছে। অসংখ্য বিনিয়োগকারীর প্রাপ্য টাকা এনে আমরা এই ফান্ড তৈরি করেছি। প্রথম বছরেই আমরা এই ফান্ডে ১১ কোটি টাকা অ্যাড করতে পরেছি। যেখান থেকে ব্যবসায়ীরা অর্থ নিয়ে তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, বিনিয়োগকারীদের প্রাপ্য অনেক বড় একটা এমাউন্ট আটকে রেখেছিলো কোম্পানিগুলো। আমরা যখনই সিএমএসএফ চালু করলাম তখনই অনেক কোম্পানি নিজে নিজে ক্লেইম স্যাটেল করা শুরু করলো। এখনও অনেক কোম্পানি আছে যারা বিনিয়োগকারীদের অর্থ আটকে রেখেছে, খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক প্রসঙ্গে বিএসইসির এই চেয়ারম্যান বলেন, ডিরেক্টরদের ২ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক হবার কারণে অনেক কোম্পানি বাজারে আসতে চায় না। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তারা প্রতারণা করার জন্যে বাজারে আসে। তারপর বিনিয়োগকারীদের ঘাড়ে কোম্পানি চাপিয়ে দিয়ে পালিয়ে যায়৷ এসব থেকে বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখার জন্যেই আমরা পরিচালকদের ২ শতাংশ শেয়ারের মালিক হওয়ার শর্ত রেখেছি।

এসময় সিএমএসএফের সভাপতি মো. নজিবুর রহমানের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

সেমিনারে সিএমএসএফ’র রিস্ক ম্যানেজম্যান্ট কমিটি (আরএমসি) চেয়ারম্যান ড.সৈয়দ আমিনুল করিমের স্বাগত বক্তব্যের পর বিওজি এবং আরএমসি সদস্য ডাঃ শেখ তানজিলা দীপ্তির সিএমএসএফের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো- শিরোনামে একটি মূল প্রেজেন্টেশন প্রদান করেন।

এসময়, প্রধান অতিথি, সম্মানিত অতিধি এবং বিশেষ অতিথিরা সিএমএসএফ এর সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ঝুঁকি ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ককে সমৃদ্ধ করার বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

চেয়ারম্যান সিএমএসএফ উপস্থিত সকলকে তাদের মূল্যবান মতামত এবং দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান এবং পাশাপাশি স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ঝুঁকি ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক নিয়মিতভাবে সুচারু রুপে বাস্তবায়ন করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com