1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

২৪ ঘন্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু ১৯, আক্রান্ত ১৭৯২

  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ১০.৫০ পিএম
  • ২৩৮ Time View

দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এসময় সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন।

বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৮ জুলাই) (সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৭৯২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের রয়েছেন ৮৭০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকার ১৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলের দুজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা ৯ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২০ হাজার ৯৪ জন। তাদের মধ্যে ঢাকায় ১২ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরের ৭ হাজার ১৭৯ জন।

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com