1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৭তম এজিএম অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ২৭৪ Time View

ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১০ টায় কোম্পানির প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক নিয়োগকৃত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন।

২৭তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদের সুপারিশ মোতাবেক, ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য কোন লভ্যাংশ দিচ্ছে না। প্রতিষ্ঠানের স্বাভাবিক গতিশীলতায় ফিরিয়ে আনতে পুনর্গঠন প্রক্রিয়ার বাস্তবায়ন শেষ পর্যায়ে আছে বলে ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য করেন।

উক্ত হাইব্রিড সভায় ৫জন স্বতন্ত্র পরিচালক- সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মোঃ সফিকুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী, মোঃ এনামুল হাসান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ারহোল্ডাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রয়োজনীয় কোরাম পূর্ণ হওয়ায় সভার কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান ও চলতি দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।

নজরুল ইসলাম খান বলেন, তিনি এ পর্যন্ত ১৭৪ কোটি টাকা বিভিন্ন আমান্তকারিদের নগদ প্রদান করেন।

সবশেষে চেয়ারম্যান মহোদয় শেয়ারহোল্ডারদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com