1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

প্রথমবারের মতো চাল দিচ্ছে টিসিবি

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.৫৬ পিএম
  • ২৬২ Time View

প্রথমবারের মতো ভোক্তাদের ফ্যামিলি প্যাকেজে চাল দিচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জুলাই মাসের বিক্রয় কার্যক্রমে তেল, চিনি ও ডালের সঙ্গে মিলছে চাল। এতে ৫ কোটি মানুষের কষ্ট কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জুলাই মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এবার দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী তেল, চিনি, চাল ও ডাল- এই চারটি পণ্য কিনতে পারবেন। এবারই এই বিক্রয় কার্যক্রমে প্রথমবারের মতো ৩০ টাকা কেজি দরে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল পাবেন। চাল যুক্ত হওয়ায় ১ কোটি পরিবারের ৫ কোটি সদস্যের কষ্ট কমবে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।  

তিনি বলেন, দেশের ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। অর্থাৎ প্রায় ৫ কোটি মানুষ এ বিক্রয় কার্যক্রমের সুবিধা ভোগ করছে। এ বিক্রি কার্যক্রমে এবার চাল যুক্ত হওয়ার ৫ কোটি মানুষের কষ্ট লাঘব হবে। একই সঙ্গে মানুষের উপকারও হবে।

এদিকে জনবান্ধব কর্মসূচিতে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সরকারের দুই মন্ত্রী। 

এ বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, জনবান্ধব এ কর্মসূচিতে অনিয়ম হওয়ার কিছু বিচ্ছিন্ন ঘটনা রয়েছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে এর বিপরীতে কঠোর ব্যবস্থা নেয়া হয়। কোনোভাবেই তা বরদাশত করা হয় না। বাণিজ্য মন্ত্রণালয়ও তা বরদাশত করে না।

জুলাই মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। চলতি মাসের বিক্রি কার্যক্রম প্রথমবারের মতো চাল যুক্ত হচ্ছে। আগে শুধু তেল, চিনি ও ডাল সাশ্রয়ীমূল্যে বিক্রি করতো সংস্থাটি।  

একইসঙ্গে প্রতিকেজি ডাল আগে ৭০ টাকা দরে বিক্রি করা হতো। জুলাই মাসের বিক্রি কার্যক্রমে এর দাম ১০ টাকা কমিয়ে ৬০ টাকা করা হয়েছে। এছাড়া চিনি ও সয়াবিন তেল আগের দামেই বিক্রি হবে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৭০ টাকা ও সয়াবিন তেলের দাম পড়বে লিটারে ১০০ টাকা।

এদিন সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য কিনতে আসা ক্রেতারা জানান, টিসিবি সাশ্রয়ীমূল্যে পণ্য পাওয়ায় আমাদের বেশ উপকার হয়েছে। এদিকে নিয়ম মেনে পণ্য বিক্রির কথা জানান ডিলাররাও।

এর আগে, ২৫ জুন সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছিলেন, ১ কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। এবার তাদের ৩০ টাকা দরে ৫ কেজি করে চালও দেয়া হবে। জুলাই থেকে এ চাল দেয়া হবে। তারা যখন টিসিবির পণ্য নেবেন, তখন এ চালও পাবেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com