1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

এলএনজি আমদানি করবে বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০.০৪ এএম
  • ২৭৪ Time View

মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এবিষয়ে রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার প্রস্তাবকে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে।

বুধবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বৈঠকের ফলাফলের ওপর এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার কোম্পানি পেরিন্টিস আকাল এসডিএন বিএইচডি দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ করবে। আর পেট্রোবাংলা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ (বিশেষ) আইন-২০১০-এর অধীনে এটি কিনবে।’

অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তবে পেট্রোবাংলার পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যে প্রস্তাব দিয়েছে তার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র জানিয়েছে, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উত্থাপন করা হবে।

নতুন এই প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ভিত্তিতে এলএনজি আমদানিতে তৃতীয় দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছে।

কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল হিসেবে পরিচিত দু’টি ফ্লোটিং স্টোরেজ এবং রি-গ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের পর ২০১৮ সাল থেকে বাংলাদেশ কাতার এবং ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। এছাড়া, বাংলাদেশ আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাচ্ছে।

পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা জানান, মালয়েশিয়ার কোম্পানিটি ১৫ বছরের চুক্তির আওতায় বছরে এক এমটিপিএ (বার্ষিক মিলিয়ন টন) এলএনজি সরবরাহ করবে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনের পর আমরা বিস্তারিত জানাতে পারব।’

বিদ্যমান চুক্তির পাশাপাশি ২০২৬ সাল থেকে আগামী ১৫ বছরের জন্য বার্ষিক অতিরিক্ত দেড় মিলিয়ন টন বার্ষিক (এমটিপিএ) এলএনজি পেতে বাংলাদেশ ১ জুন কাতারের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে আরো এলএনজি আমদানির জন্য ২০ জুন আরেকটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ।

নতুন চুক্তি অনুযায়ী, ওমানের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ওকিউটি ২০২৬ সাল থেকে ১০ বছরে বাংলাদেশে ০.২৫ থেকে ১.৫ মিলিয়ন টন বার্ষিক (এমটিপিএ) এলএনজি সরবরাহ করবে। তবে চুক্তির কোনো মূল্য বা আর্থিক বিবরণ অনুষ্ঠানে প্রকাশ করা হয়নি।

বৈশ্বিক জ্বালানি বাজারে ঘন ঘন দামের ওঠানামার কারণ রোধে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ এলএনজি আমদানি বাড়াতে মরিয়া হয়েছে। এ পদক্ষেপের অংশ হিসেবে এলএনজি সরবরাহের জন্য মালয়েশিয়ার কোম্পানিকে বেছে নেয়া হয়েছে।

দেশের চার হাজার এমএমসিএফডি চাহিদার বিপরীতে মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয় প্রতিদিন প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট। এতে ঘাটতি থাকে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট। মোট উৎপাদনের মধ্যে ৭০০ মিলিয়ন ঘনফুট আমদানি করা হয়, যেখানে দেশে স্থানীয়ভাবে দুই হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com