পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।