1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :

২ কোম্পানির শেয়ারে বিক্রেতা উধাও

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১২.৪২ পিএম
  • ৬০৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- ফু-ওয়াং ফুড ও সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ফু-ওয়াং ফুডের স্ক্রিনে ৩ লাখ ৯৪ হাজার ৩৩২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় সেন্ট্রাল ফার্মার স্ক্রিনে ১১ লাখ ৬৬ হাজার ৫৩১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দরছিল ১৩ টাকা ৫০ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com