সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের সর্বমোট এক হাজার ৮৪ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ জুলাই) কোম্পানিটির ৯৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের এদিন ৭৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৩৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- জেনারেশন নেক্সট, সি পার্ল হোটেল, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, অলিম্পিক এক্সেসোরিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স।