1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :

ব্লক মার্কেটে লেনদেন ১২৭ কোটি টাকা

  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৪.৩৩ পিএম
  • ২৭৬ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানির মোট ১২৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ৮৪ কোটি ৭৬ লাখ, দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ও তৃতীয় স্থানে থাকা অ্যামারেল্ড অয়েলের ৪ কোটি ২০ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো- আরডি ফুডের ৪ কোটি ১৬ লাখ ৭৪ হাজার, এ্যাসোসিয়িটেড অক্সিজেনেরে ৩ কোটি ৯৮ লাখ ১৯ হাজার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭২, বিকন ফার্মার ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার, ডরিন পাওয়ারের ১ কোটি ১৬ লাখ ৫৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ৩ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com