1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

বিদেশের ৫ মিশনে একযোগে রাষ্ট্রদূত পদে রদবদল

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ২৪৯ Time View

বিদেশের ৫ মিশনে একযোগে রাষ্ট্রদূত পদে রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশগুলো হলো: মিসর, ইথিওপিয়া, ইতালি, মালয়েশিয়া ও ভিয়েতনাম।

মিসরের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সামিনা নাজ। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সেই সঙ্গে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে ইতালিতে বদলি করা হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন। পাশাপাশি ইতালির বর্তমান রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে মালয়েশিয়ার দূতাবাসের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি দেশটির বর্তমান রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ারের স্থলাভিষিক্ত হবেন।

এছাড়াও ভিয়েতনামের বর্তমান রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলে নিয়োগ পেয়েছেন কানাডার টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল মো. লুতফর রহমান। সেই সঙ্গে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সিকদার বদিরুজ্জামান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অণুবিভাগের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com