সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া ৩৭৪ টি প্রতিষ্ঠানের সর্বমোট ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৬ জুলাই) কোম্পানিটির ৫৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ লিমিটেডের এদিন ৪৫ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৪৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- রুপালী লাইফ ইন্সুরেন্স,অলিম্পিক এক্সেসরিজ,জেনারেশন নেক্সট ফ্যাশন,খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ,সী পার্ল বীচ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।