1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

যুক্তরাজ্যে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০.৫২ এএম
  • ২০৫ Time View

২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল অর্থবছরে বাংলাদেশে যুক্তরাজ্যে ৫শ কোটি ডলারের সমপরিমাণ পন্য রফতানির মাইলফলক অতিক্রম করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এ অর্জনে অবদান রাখা মূল রফতানি পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি প্রকৌশল, চামড়া ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল। তবে বাংলাদেশ থেকে রফতানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই ছিলো নিটওয়্যার ও তৈরি পোশাক।

ইপিবি আরও জানায়, গত বছরের তুলনায় বাংলাদেশের রফতানির পরিমাণ অনেক বেড়েছে। গত বছর ইউরোপের দেশটিতে বাংলাদেশ ৪.৮ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রফতানি করেছিল। আর এক দশক আগে রফতানি করেছিল ২.৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।

অন্যদিকে, আমদানির ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে গেল অর্থবছরের মে মাস পর্যন্ত প্রথম ১১ মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮০ মিলিয়ন ডলার।

সামগ্রিকভাবে গত বছরের তুলনায় রফতানিতে রেকর্ড ৬.৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহৎ রফতানি গন্তব্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com