1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :

মূল্য সংবেদনশীল তথ্য নেই ২ কোম্পানির

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০.২৪ এএম
  • ২৮৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৫ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২১ জুন ঢাকা ডাইংয়ের  শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। আর ৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকায় উন্নীত হয়।

একই সময়ে রূপালী লাইফের শেয়ার গত ১৪ জুন ১৮৭  টাকা ৪০ পয়সা ছিল। আর ৪ জুলাই ২৪৭ টাকায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com